বিয়ানীবাজার সরকারী হাসপাতালে মত বিনিময় সভা
বিয়ানীবাজার প্রতিনিধি: ঝিনাদহের চৌগাছা সরকারী মডেল হাসপাতালের মতো বিয়ানীবাজার সরকারী হাসপাতালকে মডেল হাসপাতালে রূপদান করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। আর তা করতে হলে কতিপয় শর্তপুরণ করতে হবে সংশ্লিষ্টদের।
ওই কর্মকর্তার মতে, সরকারের পাশাপাশি প্রবাসীরা এগিয়ে আসলে বিয়ানীবাজারের মানুষ আর বেসরকারী ক্লিনিক কিংবা হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নিতে হবে না। হাতের কাছে বসেই তারা গ্রহণ করতে পারবেন উন্নত স্বাস্থ্য সেবা।
সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার সরকারী হাসপাতালের হল রোমে চৌগাছা মডেল বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
মত বিনিময়কালে তিনি জানান, চৌগাছা সরকারী মডেল হাসপাতালের আদলে বিয়ানীবাজার সরকারী হাসপাতালকে একটি মডেল হাসপাতালে রুপদান করা এই অঞ্চলের মানুষের জন্য কোন কষ্টের বিষয় নয়। সরকারের পাশাপাশি এলাকার দানশীল ও প্রবাসীরা এগিয়ে এলেই তা সম্ভব।
অধ্যাপক ডা: নাসিমা সুলতানা বলেন, সরকারের সীমিত সম্পদ দিয়েই দেশ স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সর্ব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আর সরকারের সাথে এলাকার মানব দরদী লোকেরা এগিয়ে এলেই সমাজ বদলে দেয়া সম্ভব।
তিনি বিয়ানীবাজার সরকারী হাসপাতালে চিকিৎসক, নার্স, আয়াসহ আরো কিছু জনবল সংকট রয়েছে উল্লেখ করে বলেন, সরকারের পাশাপাশি এলাকার দানশীল ব্যক্তি ও প্রবাসীরা ফান্ড তৈরী করে এসব পদ পুরণ করতে এগিয়ে আসলে হাসপাতালের নতুন ভবণে আরো কিছু শয্যা বৃদ্ধি করা সম্ভব। আর তা করা গেলে এখানে মুক্তিযোদ্ধা কর্নার, প্রতিবন্ধি কর্নার, ভিআইপিদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো।
অধ্যাপক ডা: নাসিমা সুলতানা সম্ভাবনাময় এই হাসপাতালকে মডেল হাসপাতালে রুপান্তর করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোয়াজ্জেম আলী খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌরসভার মেয়র আব্দুস শুকুর, সিভিল সার্জন হিমাংশু রায়, সিলেট স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা: আনিসুর রহমান, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আহমেদ সিরাজুম মুনির, চৌগাছা মডেলের রূপকার ডা: ইমদাদুল হক, ডা: ইকবাল আনোয়ার, ডা: শিব্বির আহমদ, চ্যানেল এস এর সিনিয়র স্টাফ রিপোর্টার এম. হাসানুল হক উজ্জ্বলসহ আরো অনেকে।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed