নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : নোয়াখালী সদর উপজেলায় যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে চরশোলকিয়ায় তাকে দুর্বৃত্তরা গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মফিজুল ইসলামের ছেলে হানিফ এওজবালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন দাবি করেন, এটি বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা। তারাই আমাদের নেতাকে গুলি করে হত্যা করেছে।
সুধারাম মডেল থানার ভরাপ্রাপ্ত কমর্মকর্তা আনোয়ার হোসেন মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই হত্যার বিষয়ে এখনো কেউ মামলা করেনি। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed