বিশ্বনাথে উৎসব আমেজে প্রচার শুরু
মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে : ‘ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের’ প্রতীক পেয়ে এমন শ্লোগানে পুরোপুরি নির্বাচনী পরিবেশ এসে গেছে সিলেটের বিশ্বনাথে।
গতকাল সোমবার প্রথম দিনেই মাইকিং, লিফলেট বিতরণ, গণসংযোগ, পোস্টারিং, নানা ধরনের নির্বাচনী প্রচারণার দৃশ্য দেখা গেছে উপজেলার পথঘাটসহ বিভিন্ন এলাকায়।
উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিত হয়ে প্রচারণার দৃশ্য দেখা গেছে।গতকাল সোমবার প্রতীক পাওয়ার পর থেকেই আনুষ্ঠানিক এই প্রচারণা শুরু হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে এবার ৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। তারা হলেন- মহাজোটের প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া (লাঙ্গল প্রতীক), ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা (ধানের শীষ প্রতীক), গণফোরামের মোকাব্বির খান (উদীয়মান সূর্য প্রতীক), খেলাফত মজলিসের মুনতাসির আলী (দেয়াল ঘড়ি প্রতীক), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মুশাহিদ খান (টেলিভিশন প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসেন (আম প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আমির উদ্দিন (হাতপাখা প্রতীক)।
প্রতীক পাওয়া প্রার্থীরা প্রচার-প্রচারণায় অংশগ্রহণ শুরু করেন। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা ভোটের মাঠে কোমর বেঁধে নেমেছে। উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় দেখা গেছে চেনা পরিচিত দৃশ্য। উপজেলা সদরসহ সর্বত্রই প্রার্থীদের পক্ষে চলছে প্রচারণা। গতকাল সোমবার বেলা ২টার পর থেকেই নানা ধরনের মাইকিং ও শ্লোগানে মুখরিত ছিল গোটা উপজেলা।
কবিতা, ছড়া, প্রতীক ও প্রার্থীর নামের শ্লোগানে তৈরি করা নানা ছন্দের রকমারী প্রচারণায় এসেছে পুরোপুরি নির্বাচনী আমেজ। মাইকিংয়ের পাশাপাশি সাদাকালো পোস্টারে প্রার্থীদের অনুসারীদের প্রচারণায় ভরে উঠছে উপজেলার প্রতিটি স্থান। লিফলেট বিতরণ করে সাধারণ ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গেছে তাদের।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। তন্মধ্যে নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ৫২২ ও পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৮৮১ জন। ভোট কেন্দ্র ১২৭টি এবং ভোটকক্ষ ৬১৪টি।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed