ব্যাংকিং খাতে লুটপাটের অভিযোগ ‘জাস্ট রাবিশ’: অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আওয়ামী লীগ সরকারের গত নয় বছরে দেশের ব্যাংক খাত থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লুটপাট হয়েছে সিপিডির দাবি করা এমন গবেষণাকে ’জাস্ট রাবিশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার দুপুরে সিলেটের হযরত শাহজালাল(রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে দুপুরে বিমানযোগে সিলেটে পৌঁছান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তার ছোট ভাই ড. একে আব্দুল মোমেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। দরগা গেইট এলাকায় তিনি প্রচারপত্র বিলি করেন।
এ সময় মন্ত্রী বলেন, নির্বাচনী হাওয়া আওয়ামী লীগের পক্ষে। বিগত দিনে সরকার যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতার জন্য মানুষ এবারও নৌকায় ভোট দেবে।
এসময় তার সাথে ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমার আজাদ প্রমুখ।
গত শনিবার ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ‘বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের করণীয় কী’ শীর্ষক এক সেমিনারে বলা হয়, অনিয়ম ও দুর্নীতির কারণে গেল এক দশকে ব্যাংক থেকে সাড়ে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাট হয়েছে। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকসহ সরকারি-বেসরকারি ১৪টি ব্যাংকের মাধ্যমে এসব অর্থ খোয়া গেছে।
Related News
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More



Comments are Closed