Main Menu

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী ফয়সল চৌধুরী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ফয়সল আহমদ চৌধুরী। এ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন জাসাসের কেন্দ্রীয় নেতা হেলাল খান, জামায়াতের হাবিবুর রহমান ও ইসলামী ঐক্যজোটের আব্দুর রকিব।

তবে শেষ পর্যন্ত জেলা বিএনপি নেতা ফয়সল চৌধুরীই ধানের শীষের টিকিট পেলেন এ আসনে। তিনি বারাকা গ্রুপের চেয়ারম্যান। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় থেকে তার প্রার্থীতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হয় বলে তিনি নিজেই জানিয়েছেন।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রসঙ্গত, ২০০১ ও ২০০৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে চারদলীয় জোটের পক্ষ থেকে জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান নির্বাচন করে পরাজিত হন।

Share





Related News

Comments are Closed