মৌলভীবাজারে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে তুচ্ছ ঘটনার জেরে মগনু মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ। নিহত মগনু মিয়া সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর এলাকার টনু মিয়ার ছেলে। তিনি পেশায় কেয়ারটেকার ছিলেন বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরতলীর জগন্নাথপুর এলাকায় মাজ সিএনজি ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মগনু মিয়া ও একই এলাকার আবু তাহেরে ছেলে সুমন মিয়া ও সিফুল মিয়ার সঙ্গে সিগারেট দেওয়া-নেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন ও সিফুল মগনুকে মারধর করে। এতে মগনু মিয়া অজ্ঞান হয়ে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বলেন, এ ঘটনায় জড়িত সুমন মিয়া ও সিফুল মিয়াকে আটক করা হয়েছে। মগনু মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed