জাতীয় ঐক্যফ্রন্টকে ১৯টি আসন দিলো বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদলগুলোর মধ্য থেকে ১৯ প্রার্থী ধানের শীষের মনোনয়ন পেয়েছেন। তবে এখানে ঢাকা-৬ আসনটি ঐক্যফ্রন্টের জন্য বরাদ্দ দেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের এ ঘোষণা দেয়া হয়।
এর মধ্যে ড. কামাল হোসেনের গণফোরাম ৬টি, আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ৫টি, মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য ৫টি ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগকে ৩টি আসন দেয়া হয়েছে।
গণফোরামের ৬টি আসনের মধ্যে ঢাকা-৭ আসনে দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ এএইচএম খালেকুজ্জামান, হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া, পাবনা-১ অধ্যাপক আবু সায়িদ, মৌলভীবাজার-২ সুলতান মোহাম্মদ মনসুর ও কুড়িগ্রাম-২ মেজর জেনারেল (অব.) আমসা আমিন ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নেবেন।
জেএসডির ৫টি আসনের মধ্যে লক্ষ্মীপুর-৪ আসনে দলটির সভাপতি আ স ম আবদুর রব, কুমিল্লা-৪ দলটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ঢাকা-১৮ সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৩ ড. সাইফুল ইসলাম ও শরীয়তপুর-১ নুরুল ইসলাম ধানের শীষ প্রতীকে লড়বেন।
নাগরিক ঐক্যের ৫টি আসনের মধ্যে দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, এসএম আকরাম নারায়ণগঞ্জ-৫, মোফাখখারুল ইসলাম নবাব রংপুর-৫, শাহ মো. রহমতউল্লাহ রংপুর-১ ও কেএম নুরুর রহমান বরিশাল–৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে ভোটে লড়বেন।
কৃষক শ্রমিক জনতা লীগ পেয়েছে দুইটি আসন। বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল হওয়ায় তার মেয়ে ব্যারিস্টার কুড়ি সিদ্দিকী টাঙ্গাইল-৮ আসন থেকে ধানের শীষের প্রার্থী হবেন। অপর আসনটি টাঙ্গাইল-৪। এ আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে দু’জন প্রার্থী আছেন। একজন কাদের সিদ্দিকীর ভাই আজাদ সিদ্দিকী ও অপরজন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। এদের মধ্যে যেকোনো একজন ধানের শীষ প্রতীক পাবেন। এটা রোববার (০৯ ডিসেম্বর) সিদ্ধান্ত হবে।
এদিকে গতকাল শুক্রবার ২০৬টি আসনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। শনিবার স্থগিত আসন ও ২০ দলের শরিকদের জন্য বরাদ্দ দেয়া আসনগুলোর প্রার্থীদের নাম ঘোষণা হচ্ছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed