সিলেট-১ আসনে ধানের শীষ পেলেন মুক্তাদির
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মর্যাদার আসন খ্যাত সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীক পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আবদুল মুক্তাদির। শনিবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীও বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ কারণে হেভিওয়েট এই দুই নেতার মধ্যে কে শেষ পর্যন্ত ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পাবেন তা নিয়ে কৌতুহল ছিল সাধারণ জনগণ ও নেতাকর্মীদের মধ্যে।
সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ড. এ কে আবদুল মোমেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed