Main Menu

বৈধতা পেল সোহেল রানার মনোনয়নপত্র

বৈমাখী নিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভিনেতা সোহেল রানা হিসেবে পরিচিত মাসুদ পারভেজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বরিশাল-২ (উজিরপুর-বানরীপাড়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নায়ক সোহেল রানা নির্বাচনে অংশ নিবেন।

শুক্রবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে মনোনয়নপত্রের আপিল শুনানির দ্বিতীয় দিনে কমিশন এই রায় দেয়।

এর আগে রোববার (৩ ডিসেম্বর) বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তাঁর মনোনয়নপত্রটি বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান।

পরবর্তীতে প্রার্থীতা ফিরে পেতে ইসিতে আপিল করেন সোহেল রানা।

Share





Related News

Comments are Closed