জিয়া সাইবার ফোর্সের মহাসচিব আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে জিয়া সাইবার ফোর্সের মহাসচিব কে এম হারুন অর রশিদকে আটক করেছে র্যাব-৩।
শুক্রবার (০৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আটক কারা হয় তাকে।
অটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) লে. কমান্ডার আশেকুর রহমান জানান, দীর্ঘদিন নজরদারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারণার দায়ে হারুনকে আটক করা হয়েছে।
লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, কে এম হারুন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রকাশ করে আসছিলেন। বিষয়টি গত মে মাস থেকে আমাদের নজরে আসে, এরপর জিয়া সাইবার ফোর্সের বেশ কয়েকজনকে বিভিন্ন সময় আটক করা হয়। সর্বশেষ মহাসচিব কে এম হারুন অর রশিদকে আটক করা হলো।
আটক হারুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed