নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
শুক্রবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেকিং করার সময় বিপরীত দিক সিলেট থেকে ঢাকাগামী নিরাপদ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রীসহ তিন জন নিহত হন।
দুর্ঘটনায় আহত হন আরও ২০ যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
পরে ইটাখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ও শিবপুর এবং নরসিংদীর ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন এবং আহতদের নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। আশঙ্কাজনক অবস্থায় আটজনকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান সিরাজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়।
তিনি জানান, মহাসড়ককে যান চলাচল সচল রাখতে সড়কের ওপর থেকে দূর্ঘটনাকবলিত বাস দুটিকে সরিয়ে নেওয়া হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed