জাতীয় পার্টিকে ৪২ আসন দিলো আ’লীগ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীক দলগুলোর মধ্যে আসন বণ্টন করা হয়েছে। এতে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ৪২টি আসন।
শুক্রবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ ও জাপার দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগ শুক্রবার অন্যান্য শরিকদের আসন চূড়ান্ত করেছে। এর মধ্যে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাপা পেয়েছে ৪২টি আসন।
এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মহাজোটের শরিক জাপাকে ৪০ থেকে ৪২টি আসন দেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাপা শুরু থেকেই ১০০ আসন দাবি করেছিল। পরে ওই তালিকা ছোট করে ৬০টি আসন চেয়েছিল জাপা। শেষ পর্যন্ত আওয়ামী লীগ ৪২টি আসন দিতে রাজি হয়েছে।
এছাড়াও মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাঁচটি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) তিনটি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ তিনটি, জাতীয় পার্টি (মঞ্জু) দু’টি, তরিকত ফেডারেশন দু’টি এবং জাসদ (আম্বিয়া) পেয়েছে একটি আসন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed