Main Menu

জাতীয় পার্টির নয়া মহাসচিব মসিউর রহমান রাঙ্গা

বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে।

সোমবার দলীয় প্যাডে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নামে রাঙ্গাকে পাঠানো এক চিঠিতে বলা হয়, “আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি আপনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।”

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে এরশাদের রাজনৈতিক সচিব ও দলের প্রেসিডেয়াম সদস্য সুনীল শুভ রায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে এরশাদ তার দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী, তার ভাষায় ‘সন্তানতুল্য’ হাওলাদারকে কেন মহাসচিব পদ থেকে বাদ দিলেন- সে ব্যাখ্যা ওই চিঠিতে দেওয়া হয়নি। ঋণখেলাপের অভিযোগে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরই মধ্যে দলের মহাসচিব পদে পরিবর্তন আনা হলো।

Share





Related News

Comments are Closed