শাহ্ কাজী গরম দেওয়ান (র:) ওরুস শুরু ৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহ্ জালাল (র:)-এর ৩৬০ আউলিয়ার সঙ্গী হযরত শাহ কাজী গরম দেওয়ান (র:) এর ৩দিনব্যাপী বাৎসরিক ওরুস মোবারক সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদ টিল্লা পাড়ায় আগামী ০৯, ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্টিত হবে।
ওরুসের কর্মসূচীর মধ্যে রয়েছে ৯ ডিসেম্বর বাদ মাগরিব খতমে খাজেগান ও মিলাদ শরীফ, ১০ ডিসেম্বর সোমবার খতমে ক্বোরআন, দোয়া, গিলাফ চড়ানো, সারা রাত্রী জিকির আজকার, ১১ ডিসেম্বর বাদ ফজর আখেরী মোনাজাত ও শিরনি বিতরণ।
এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হযরতের ভক্তবৃন্দকে উক্ত ওরুস মোবারকে যোগদান করার জন্য অনুরোধ করা হয়েছে।
ওরুম মোবারকে সকলের সাহায্য ও সহনুভুতি কামনা করেন মাজারের মোতাওয়াল্লী শেখ মোহাম্মদ করিম আহমদ, খাদেম শেখ আছাব মিয়া, কোষাধ্যক্ষ মোঃ সেলিম মিয়া ও মাজার কমিটির সদস্য বৃন্দ।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed