বিএনপি নেতা সাখাওয়াত জামিনে মুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (৩০ নভেম্বর) বিকেল ৫ টার দিকে তিনি কাশিমপুর-২ নম্বর কারাগার থেকে মুক্তি পান। এরপর তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ডা. জীবন জানান, দীর্ঘ ৪৩ দিন কারাগারে থাকার পর শুক্রবার বিকেলে মুক্তি পেয়েছেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে থেকে ডা. জীবন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed