সিলেটে ৩০১ পিস ইয়াবাসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৩০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হচ্ছে- নগরীর ১২৬ হলিভিউ, শামীমাবাদ, কানিশাইল মজুমদার পাড়ার তোতা মিয়ার ছেলে আরমান আহমদ (২৮), শামীমাবাদ রফিক মিয়ার কলোনীর বাসিন্দা দুলাল আহমদের ছেলে সবুজ আহমদ (২০) এবং নগরীর ৬৮ মিরের ময়দানের বাসিন্দা মো: হেলু চৌধুরীর ছেলে শামীম আহমদ সজিব (২৫)।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ডিবি পুলিশের একটি টিম এসআই (নিঃ) মোহাম্মদ জানু মিয়ার নেতৃত্বে নগরীর কানিশাইল মজুমদার পাড়ার রজব আলী মিয়ার কলোনীতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে বলে এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed