Main Menu

ড. মোমেনের সাথে ইনাম চৌধুরীর সৌজন্য সাক্ষাত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী একই আসনে মহাজোটের মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি নগরীর ধোপাদিঘীরপারস্থ হাফিজ কমপ্লেক্সে ড. মোমেনের সাথে দেখা করতে যান। এ সময় ড. মোমেনের অগ্রজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তাঁর অপর ভাই ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ড. এ কে আবদুল মুবিন উপস্থিত ছিলেন।
ইনাম আহমদ চৌধুরীর সাথে ঘনিষ্ট সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু জানান, সৌজন্য সাক্ষাতের অংশ হিসাবে তিনি ড. মোমেনের বাসায় যান। এটা সিলেটের সংস্কৃতি বলেও তিনি মন্তব্য করেন।

তবে এই সাক্ষাতকে সিলেটের রাজনীতির সম্প্রতির দৃষ্টান্ত হিসেবে অনেকে অভিহিত করলেও বিএনপির অনেক নেতাকর্মীই এই কাজকে সন্দেহের চোখে দেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনাম আহমদের সমালোচনায় মেতে উঠেছেন তাঁরা।

অাবুল মাল অাবদুল মুহিত অার ইনাম অাহমদ চৌধুরী দুজনের রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও পারিবারিক সম্পর্ক, চিন্তা-চেতনা, শিক্ষা অার পেশাগত কারণে দুজনের অবস্থান কাছাকাছি। একজন বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও অাওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অার অারেকজন প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান। দুজনই সিলেটের দুটি অালোকিত পরিবারের সন্তান। ইনাম চৌধুরীর বড় ভাই, সাবেক পররাষ্ট্র সচিব ও অাওয়ামী লীগের উপদেষ্টা ফারুক চৌধুরী ছিলেন অর্থমন্ত্রী মুহিতের বন্ধু। ইনাম চৌধুরী, অাবুল মাল অাবদুল মুহিতকে বড় ভাই হিসেবে মান্য করেন। তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন জানাতে এবং দোয়া নিতে অর্থমন্ত্রীর বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। এসময় অর্থমন্ত্রীর ছোট ভাই, অাওয়ামী লীগের প্রার্থী ড.এ কে এ মোমেন, বিএনপির প্রার্থী ইনাম চৌধুরী কে স্বাগত জানান। তিনজন দীর্ঘ সময় অালাপচারিতা করেন এবং সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরত্বারোপ করেন। এমন দৃশ্য ছড়িয়ে পড়ুক দেশের সর্বত্র। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন তাহলে নির্বাচনী মাঠ অনেকাংশেই স্বস্তিদায়ক হয়ে উঠবে। নতুন প্রজন্মের মধ্যে চালু হবে শ্রদ্ধা অার সম্প্রীতির সংস্কৃতি।

এদিকে, দলীয় নেতাকর্মীদের সমালোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন ডেকেছেন ইনাম আহমদ চৌধুরী।

উল্লেখ্য, এবার বিএনপি থেকে দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী ও চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরকে সিলেট-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। দু’জনই বুধবার মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্য থেকে একজনকে বেছে নেবে দল।

Share





Related News

Comments are Closed