Main Menu

বিশ্বনাথে ছয় ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত ৬টি ব্যবসা-প্রতিষ্টানে ৪ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের পুরান বাজার ও নতুন বাজারে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার এ অভিযান পরিচালনা করেন। এসময় বিশ্বনাথ থানার এসআই রিগ্যানের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।

ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানকালে ভোক্তা অধিকার আইন-২০০৯’র আওতায় উপজেলা সদরের নতুন বাজার বিসমিল্লাহ হোটেলে ১ হাজার টাকা, পুরান বাজার ভোজন ঘর রেষ্টুরেন্ট ২ হাজার টাকা, লন্ডন রেষ্টুরেন্ট ২ হাজার ৫শত টাকা, আল-মদিনা রেষ্টুরেন্ট ৫শত টাকা, মের্সাস শাহনাজ মেডিকেল ৫শত টাকা, ভাসমান পান-সুপারী দোকানে ২শত টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার বলেন, ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ৪ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed