সুনামগঞ্জের পাঁচ আসনে ৫২ প্রার্থীর মনোনয়ন জমা
সুনামগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৫২ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কেবল মাত্র সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে আওয়ামীলীগ, বিএনপি, যুক্তফ্রন্ট, জাসদ (ইনু) ও জমিয়তে উলামায়ে ইসলামীর ১০ প্রার্থী তাদের স্ব স্ব মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সুনামগঞ্জ ১ (জামালগঞ্জ, তাহিরপুর ও ধর্মপাশা) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। এরা হচ্ছেন বিএনপির প্রার্থী সাবেক এমপি নজির হোসেন, একই আসনে বিএনপির বিকল্প প্রার্থী জেলা বিএনপির সহ সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, মুফতি ফখর উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাবেক এমপি বদরুদ্দোজা সুজা মুসলিম লীগের প্রার্থী হিসাবে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আওয়ামীলীগ প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন, সদ্য বিএনপি থেকে বিকল্পধারায় যোগদানকারী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী যুক্তফ্রন্টের ও ওয়াহিদুল ইসলাম কবির জাসদ (ইনু) প্রার্থী হিসাবে ধর্মপাশা উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মোস্তাক আহমেদ বাবুল, আমান উল্লাহ আমান জাকের পার্টির প্রার্থী হিসাবে তাহিরপুর উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী। এরা হচ্ছেন আওয়ামীলীগের বর্তমান এমপি ড. জয়া সেন গুপ্তা, বিএনপির সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী পাভেল, এনডিএম এর মাহমুদ হাসান রানা,জাসদ ইনুর আমিনুল ইসলাম আমিন।
সুনামগঞ্জ ৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন ১১ জন প্রার্থী। এরা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট থেকে মনোনয়ন পত্র জমা দেন লে: কর্ণেল সৈয়দ আলী আহমদ (অব:),গণফোরাম থেকে নজরুল ইসলাম,এনডিএম থেকে সৈয়দ শাহ মুবশ্বির আলী ও ২০ দলীয় জোট থেকে জমিয়তুল উলামায়ে ইসলাম এর জেলা সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
সুনামগঞ্জ ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দাখিলকারীরা হচ্ছেন মহাজোটের প্রার্থী অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, বিএনপি থেকে খালেদা জিয়ার উপদেষ্ঠা এবং সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, সদর উপজেলার টানা ৪ বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি (রব) এর প্রার্থী দেওয়ান ইসকন্দর রাজা চৌধুরী সুবক্ত রাজা, জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রার্থী সাংবাদিক বাউল আল-হেলাল, মোঃ ইকবাল মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান, ইসনান ইনান চৌধুরী প্রিয় ও মোঃ কামরুজ্জামান প্রমুখ। নৌকা প্রতীক না দেওয়ায় সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমানের অনুসরীরা ও সতন্ত্র প্রাথী ইনান চৌধুুরী প্রিয়।
সুনামগঞ্জ ৫ (ছাতক দোয়ারাবাজার) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি মুহিবুর রহমান মানিক, বিএনপির সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, মিজানুর রহমান চৌধুরী মিজান ও জাতীয় পার্টির এডভোকেট নাজমুল হুদা প্রমুখ।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন দলীয় মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed