ফেনীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ ৪ বাসযাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর শশর্দীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শশর্দীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই হারুন জানান, বুধবার কৈইখালী থেকে ছেড়ে আসা ফেনীগামী একটি বাস শশর্দী বাজারের পাশে রেলগেট পার হওয়ার সময় রেললাইনের উপর আটকা পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়।
তিনি বলেন, এতে এক শিশুসহ বাসের ৪ যাত্রী নিহত হয়। আহতদের ফেনী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতহতরা সবাই স্থানীয় লোকজন বলে পুলিশ নিশ্চিত করেছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।
Related News
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More



Comments are Closed