Main Menu

মৌলভীবাজারে চার আসনে ২৭ প্রার্থীর মনোনয়ন জমা

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি নির্বাচনী আসনে ২৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ প্রার্থী মো. শাহাব উদ্দিন, বিএনপি থেকে সাবেক প্রতিমন্ত্রী এবায়দুর রহমান চৌধুরী, নাসির উদ্দিন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ গিয়াস উদ্দিন, স্বতন্ত্র মাওলানা আমিনুল ইসলাম, জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট থেকে আহমেদ রিয়াজ উদ্দিন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারি রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল লাইছ এর কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- বিকল্পধারা বাংলাদেশ (মহাজোট) এর পক্ষে এম এম শাহীন, গণফোরাম (ঐক্যফ্রন্ট) এর পক্ষে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মো: আব্দুল মতিন এমপি, জাতীয় পার্টি থেকে মাহবুবুল আলম শামীম, ইসলামী আন্দোলন থেকে হাফিজ মতিউর রহমান, ইসলামী ঐক্যজোট থেকে আসলাম হোসেন রহমানী এবং বিপ্লবী ওয়াকার্স পার্টি থেকে প্রশান্ত দেব ছানা রুহেল।

মৌলভীবাজার-৩ আসনে (সদর ও রাজনগরে) আ’লীগ ও বিএনপির প্রার্থীসহ ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন আ’লীগের মনোনীত প্রার্থী নেছার আহমদ, বিএনপি’র এম নাসের রহমান, বিএনপির বিকল্প প্রার্থী এম নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের, বামগণতান্ত্রিক জোট সমর্থিত বাসদের মঈনুর রহমান মগনু, খেলাফত মজলিসের আহমদ বিলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের লুৎফুর রহমান কামালী, বাংলাদেশ জাসদের আব্দুল মোছব্বির, ইসলামী শাসনতন্ত্রের মোঃ আছলাম ও বিএনএফ এর আশা বিশ্বাস।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। বিএনপির মনোনীত হাজী মুজিবুর রহমান চৌধুরী, হাজী মুজিবুর রহমান পুত্র মুঈদ আশিক চিশতী, গণফোরামের অ্যাড. শান্তিপদ ঘোষ ও ইসলামী আন্দোলনের সালাহ উদ্দিন।

Share





Related News

Comments are Closed