Main Menu

জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় পাইপগান উদ্ধার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় দেশিয় তৈরী একটি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর সোমবার দিবাগত রাত দেড়টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট গোয়াবাড়ী গ্রামে গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এসঅাই মোঃ অাজিজুর রহমান, এএসঅাই তাজুল ইসলাম, এএসঅাই হরিদন এর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি দেশিয় তৈরী পাইপগান এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাইনুল জাকির জানান- গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। জৈন্তাপুরের অাইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অামাদের অভিযান চলমান অাছে।

Share





Related News

Comments are Closed