সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মামুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মনোনয়ন দেয়া হয়েছে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনকে।
ঢাকা থেকে মুঠোফোনে মামুনুর রশিদ মামুন বলেন, আমাকে কেন্দ্র থেকে ফোন করে মনোনয়নের চিঠি সংগ্রহ করতে বলা হয়েছে। আমি ছাত্র রাজনীতি থেকে বিএনপির সাথে যুক্ত। দীর্ঘদিন থেকেই এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে আসছি। তার পুরস্কার হিসেবেই নেতৃবৃন্দ আমার হাতে ধানের শীষ তুলে দিচ্ছেন। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মামুন আরো বলেন, সিলেট-৫ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির হাতছাড়া ছিল। এই আসনে সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি সমর্থন বেশি। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে পারবো ইনশাআল্লাহ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed