সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত শামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন। সোমবার (২৬ নভেম্বর) রাতে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।-খবর বাংলা ট্রিবিউন
দেলওয়ার জালালী বলেন, ‘দলের চেয়ারম্যান এরশাদ সোমবার দুপুরের দিকে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিএমএইচ-এ যান। তিনি এখন সেখানেই আছেন।’
শারীরিক চেকআপ ও চিকিৎসার জন্য গত কয়েক মাসে বেশ কয়েকবার সিএমএইচ-এ যান এরশাদ।
প্রসঙ্গত, এর আগে ২৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed