Main Menu

জাবিতে ছিনতাইয়ে অভিযুক্ত ৫ শিক্ষার্থী বহিষ্কার

আসিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড ও সিন্ডিকেটের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন এ তথ্য নিশ্চিত করেন।

আজীবন বহিষ্কৃত ৩ শিক্ষার্থী হলেন- লোক প্রশাসন বিভাগের ৪৭তম আবর্তনের ইয়া রাফিউ শিকদার, মোঃ মোস্তাফিজুর রহমান ও সোহেল রানা,এছাড়া বাংলা বিভাগের ৪৭ তম আবর্তনের মোঃ সজিব গাজী ও আসিফ আহমেদকেও দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।উল্লেখ সোহেল রানা ও ইয়া রাফিউ শিকদার ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল এলাকায় সাংবাদিক ও ছাত্রী মারধরের সাথে জড়িত।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজ বলেন, তিন জনকে আজীবন এবং দুইজনকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে।

ছিনতাইয়ের সময় তারা নিজেদেরকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার অনুসারী বলে দাবি করেন।

তবে আটককৃতরা ছাত্রলীগের কেউ নয় বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি মোঃ জুয়েল রানা। আটককৃতদের ব্যাপারে তিনি বলেন, “ছিনতাইয়ের সময় আমি নিজে তাদেরকে ধরে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দিয়েছি। তারা কোনভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed