সিলেটে ‘স্বপ্নঘর’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: “শুদ্ধ চিন্তার ভাবাবেশ, গড়ব সোনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে রোববার শাপলাবাগ আ/এ দুই নাম্বার রোডের আফসানা ভিলায় ‘স্বপ্নঘর’ সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। চিত্রনাট্য তথা ভিজুয়ালের মাধ্যমে চারদিকে শুদ্ধ চিন্তার বীজ ছড়িয়ে দিতে এই সংগঠনের সকল সদস্য বদ্ধপরিকর।
স্বপ্নঘর সাংস্কৃতিক সংগঠনে প্রাথমিকভাবে ২৫ জন সদস্যের মতামতের ভিত্তিতে কামাল হোসেন খান সভাপতি, সহসভাপতি জাহাঙ্গীর আলম, শাকির আহমদ, সাধারণ সম্পাদক মুনশি আলিম, সহসাধারণ সম্পাদক সৈয়দ ছালিম হোসেন, মো. সুলায়মান ইসলাম তাওহিদ, কামরুল হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, সহসাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ফাহিম, চৌধুরী মো. শাহীন, কোষাধ্যক্ষ ইকবাল এইচকে খোকন, সহকোষাধ্যক্ষ সুমন রাজা, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ তুহেল, সহপ্রচার সম্পাদক জাফরান মারুফ, অফিস সম্পাদক ইশতিয়াক আহমদ তুষার, সহঅফিস সম্পাদক মনসুর মোর্শেদ, সদস্য ওবায়দুর রহমান ইশান, আকবর হোসেন, জুনেল আহমদ, গুলজার আহমদ, শেখ জাকারিয়া, রাবু আহমেদ, শুভ, সানজুল হোসেন শিমুল, তাহসিন প্রমুখ নির্বাচিত হয়েছেন।
চিত্রনাট্য বা শর্টফিল্মের মাধ্যমে সমাজের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরাই মূলত এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। এই সংগঠনটি শিশু-কিশোর থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষের জন্যই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা সাধারণের মধ্যে ছড়িয়ে দিতেই এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে।
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করারRead More
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More



Comments are Closed