আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন বাবা।
শনিবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা ঝুমা আকতার (২৫) ছেলে আবদুল্লাহ (০৩)। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তাৎক্ষণিকভাবে বাবার নাম জানা যায়নি।
আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, একই পরিবারের ওই তিনজন মোটরসাইকেলে মানিকগঞ্জ থেকে সাভার যাচ্ছিল। পথে উপজেলার নয়ারহাট এলাকায় একটি বেপরোয়াগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন বাবা।
তাকে উদ্ধার করে উপজেলা গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয় হচ্ছে বলে জানান ওসি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed