Main Menu

হবিগঞ্জে স্কুল ছাত্রের আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে নতুন জুতোর জন্য বিষপানে আত্মহত্যা করেছে মো. আবির মিয়া (১২) নামে এক স্কুলছাত্র।

শনিবার (২৪ নভেম্বর) সকালে বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আবির উপজেলার তাজপুর গ্রামের সরাজ মিয়ার ছেলে। সে স্থানীয় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিহত আবিরের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে আবির তার বড় ভাই মো. সাব্বিরের কাছে নতুন জুতো এনে দেয়ার জন্য বায়না ধরে। জুতো না দিলে সে স্কুলে যাবে না বলেও জানায়। কিন্তু বড় ভাই তাকে পরে জুতো এনে দেবেন বলে জানালে সে অভিমানে জমিতে দেয়ার জন্য ঘরে থাকা বিষপান করে। সঙ্গে সঙ্গে তাকে পরিবারের সদস্যরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষপানে স্কুলছাত্রের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ত্রিলোক চাকমা।

Share





Related News

Comments are Closed