কুশিয়ারা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় বিয়ানী বাজার উপজেলার বৈরাগী বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। গত ১২ নভেম্বর রাতে নিখোঁজ হন জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে মাহমদ আলী। তার ভাতিজা খালেদ আহমদ এ লাশটিই মাহমদ আলীর বলে সনাক্ত করেন।
মাহমদ আলীর ভাই সামছ উদ্দিন জানান, জকিগঞ্জ উপজেলার বড়চালিয়া গ্রামের শুক্কুর আলী নামের এক মাদক ব্যবসায়ী গত ১২ নভেম্বর মাহমদ আলীকে বাড়ী থেকে বের ডেকে নেয়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সামছ উদ্দিন অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীর একটি গ্রুপ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে কুশিয়ারা নদীতে ফেলে দিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, মাহমদ আলীর লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed