ছাতকে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগনেতা নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার কৈতকে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ এড়াতে সড়ক থেকে ছিটকে পড়ে গিয়ে নিহত হয়েছে সাদমান সাকিব জামিল (২০) নামের এক ছাত্রলীগ নেতা। গুরুতর আহত হয়েছে অপর আরোহী।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত সাকিব সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র। আহত আফছর আহমদ (১৮) সিলেট নগরীর সাগরদিঘীরপার এলাকার ছালেহ আহমদের পুত্র। সে বর্তমানে ওসমানী হাসপাতালের চার তলার ৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, সাদমান সাকিব জামাল সিলেট শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। সে এবার এইচএসসি পাশ করে।
নিহত সাদমান সাকিব জামিলের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। বুধবার বাদ জোহর টুকেরবাজার শাহী ঈদগাহ মাঠে সাদমান সাকিব জামিলের জানাজা অনুষ্ঠিত হবে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ হারুনুর রশীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed