Main Menu

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর ইস্কাটনের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে।

এর আগে মঙ্গলবার দুপুরে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এ বিএনপি নেতাকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব।

তার আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০১ সালে ৭ এপ্রিল রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে নোটিশ জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের নোটিশ ওই বছরের জুনের ১০ তারিখে রফিকুল ইসলাম মিয়া গ্রহণ করলেও কোনো জবাব দেননি। পরে ২০০৪ সালের ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

পরে ওই বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে চার্জশীট দেয়া হয় এবং ২০১৭ সালের ১৪ নভেম্বর বিচার শুরু হয়।

Share





Related News

Comments are Closed