Main Menu

বিশ্বনাথের কাহিরঘাটে চলছে অবাধে গাছ কর্তন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার সরকারি বিভিন্ন স্থান, রাস্তা, নদীর পার থেকে প্রশাসনকে তোয়াক্কা না করে অবাধে গাছ কাটার মহোৎসব চলছে। প্রতিদিনই গাছ কাটার অভিযোগ উঠছে । এসব গাছ কেটে ফেলার কারণে যেমন পরিবেশ দূষণ হচ্ছে তেমনি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

গত এক বছরের মধ্যে বিশ্বনাথের বিভিন্ন স্থানে গাছ কাঠার অভিযোগ রয়েছে।

জানা য়ায, গত চার পাঁচ দিন ধরে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কাহিরঘাট বাজার এলাকায় বাজারের দক্ষিণ পাশে বাসিয়া নদীর তীর থেকে অনেক গুলো গাছ (লক্ষাধিক টাকার) কেটে বিক্রি করেছেন দেওকলস ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সৈয়দ ছইল মিয়া। কোন অনুমতি ছাড়াই এসব গাছ বিক্রি করছেন । তবে এটি সরকারের ১নং খতিয়ানের ভূমি বলা যায়।

সরেজমিনে গিয়ে গাছ কাটার আলামত দেখা গেছে। এলাকাবাসী সাবেক মেম্বর সৈয়দ ছইল মিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে দেওকলস ইউপির ভারপাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার বিষয়টি শুনেছেন বলে জানান।

কাহিরঘাট এলাকার গাছ কাটার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা বলেন– অভিযোগ পেয়ে আমার তহসিলদার পাঠিয়েছি। অভিযোগের সত্যতা পেলে মামলা করবো।

Share





Related News

Comments are Closed