Main Menu

স্কাইপে খুললো ২৪ ঘণ্টা পর

বৈশাখী নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টারও বেশি সময় বন্ধ রাখার পর অবশেষে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপে খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেল থেকে আবার এই সেবা চালু হয়েছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্কাইপে খুলে দেওয়ার জন্য বিকেল ৪টা ২৫ মিনিটে একটি মেইল দেয়। পরে বিকেল সাড়ে ৪টা থেকে দেশব্যাপী স্কাইপের সেবা পুনরায় চালু করা হয়।

গতকাল সোমবার স্কাইপের মাধ্যমে দেশ-বিদেশে সব ধরনের যোগাযোগ স্থগিত করে দিয়েছিল বিটিআরসি।

যদিও স্কাইপে বন্ধ করার কোনও নির্দেশনা বিটিআরসির পক্ষ থেকে দেয়া হয়নি বলে দাবি সংস্থাটির চেয়ারম্যানের।

Share





Related News

Comments are Closed