Main Menu

নীলফামারীতে ব্যস্ত সময় পাড় করছে ধুনাইকার

মোঃরিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ দেশের উত্তরের জনপদ নীলফামারী জেলা সহ এর আশপাশের জেলাগুলোতে এবার আগাম শীত পড়তে শুরু করেছে।

দিনের বেলায় সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও সন্ধ্যার পর পরই শীত বাড়ছে। আগাম শীতের আগমনে ব্যস্ততা বাড়ছে ধুনাইকারদের।

এদিকে সাধারণ মানুষ শীতের প্রস্তুতির জন্য অনেকে লেপ, তোষকের দোকান সহ পুরাতন কাপড়ের দোকানে ভীড় করছেন।

ডোমার ষ্টেশন সড়ক বাটার মোড় এলাকার খাজা আজমেরী ট্রেডার্সের সত্ত্বাধীকারী আহম্মেদ হোসেন আনছারী জানান, শীত আগাম ঘনিয়ে আসায় তাদের বেঁচা কেনা জমে উঠেছে। প্রতিদিন ২০/২২ টির মতো লেপ তোষকের অর্ডার আসছে। সামনে বেঁচা কেনা আরও বাড়বে বলে আশা করেন তিনি।

উল্লেখ্য দেশের দক্ষিনের জেলা গুলোতে পৌষ মাঘে শীত নামলেও ডোমার চিলাহাটির পার্শ্বে দার্জিলিং হিমালয়ের পাদদেশে হওয়ায় নীলফামারী জেলাসহ উত্তরাঞ্চলে শীতের উপস্থিতি অনেকটা আগেভাগেই জানান দেয়। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি। আশপাশের জেলাগুলোতে দিনের বেলা তাপ মাত্রা ২৫ থেকে ২৭ডিগ্রী সেন্টিগ্রেডে উঠানামা করলেও রাতে তা ১৫ থেকে ১৭ ডিগ্রিতে নেমে আসে। সকালে কুয়াশার কারণে গাড়ী গুলি হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে।

অপরদিকে শীত জনিত রোগে আক্রান্ত্রের সংখ্যাও বাড়ছে। কষ্টে আছে হতদরিদ্র শিশু ও বৃদ্ধরা। গরীব শ্রেনীর মানুষের কোন উপায় না থাকায় পুরাতন কাপড় দিয়ে শীত নিবারন করছে অনেকে। সবচেয়ে বেশী শীত পড়েছে জেলার ডিমলার চর এলাকায় এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলায়। নীলফামারীসহ এর আশপাশের জেলাগুলো হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ায় শীতের আগাম পদধ্বনী চোখে পড়ার মতো।

Share





Related News

Comments are Closed