Main Menu

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. মহিদুল ইসলামের ছেলে মো. সায়েম (২০), রহিম উদ্দিনের ছেলে মো. রমজান (৩৫) ও নূর ইসলামের ছেলে মো. নূর আলম (১৮)।

বানৌজা তীতুমীর কম্পাউন্ডের ১০ তলা বিশিষ্ট ভবনে কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। নবম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত তিন শ্রমিক নিচে পড়ে যান। ভবনের ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহেদ কস্ট্রাকশন লিমিটেড।

নিহত নির্মাণ শ্রমিকদের সবারই বাড়ি নীলফামারি জেলার জলডাঙ্গা উপজেলার উত্তর দেশিবাড়ীতে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন বলেন, ‘বানৌজা তীতুমীর কম্পাউন্ডের ১০ তলা বিশিষ্ট ভবনের নবম তলায় প্লাস্টারের কাজ করার সময় বাঁশের ভারা ভেঙে তিনজনেই নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা যান।’

এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়েরের পর তদন্ত করে দেখা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed