জাফলংয়ে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম বিরুজা সরকার (৫৫)। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার টাকুয়া গ্রামের হরিচরণ সরকারের স্ত্রী।
মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে জাফলংয়ের মামার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত বিরুজা সরকার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে জাফলংয়ের লাখেরপাড় এলাকায় বসবাস করে আসছেন। মঙ্গলবার সকালে বিরুজা সরকার তার মেয়ের বাসা থেকে নিজের বাসায় যাওয়ার পথে মামার বাজার সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার এস আই উসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed