Main Menu

চলন্ত বিমানে ইসলাম গ্রহণ করলেন পাইলট

ধর্ম ডেস্ক: ভূমি থেকে ১৮ হাজার ফুট উঁচুতে ইসলাম গ্রহণ করেছেন এক পাইলট। সৌদি আরবের আকাশে প্লেনটি প্রবেশ করার পর ব্রাজিলিয়ান পাইলট অ্যামালো ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এসময় তার সহকারী পাইলট প্লেনটি নিয়ন্ত্রণ করেন এবং নওমুসলিম অ্যামালোকে স্বাগত জানান। ইসলাম গ্রহণকালে অ্যামালোর কালেমা শাহাদাত পাঠের ভিডিওটি বিশ্বব্যাপী অল্প সময়ে ছড়িয়ে পড়ে এবং বেশ আলোচনা ও খবরের জন্ম দেয়। সংবাদ রাশিয়া টুডে’র।

সৌদি আরবের আল-বালাদ নিউজ অনলাইন জানায়, একটি বিমান সংস্থার ব্রাজিলীয় পাইলট অ্যামালো কালেমা শাহাদাত পড়ে ইসলামধর্ম গ্রহণ করেন।

ভিডিও ক্লিপটিতে অ্যামালোর সহকর্মী ও মুসলিম পাইলটকে বলতে শোনা যায়, আমরা ইসলামের জন্য একে অপরের ভাই। তার মন্তব্যের প্রতি উত্তরে অ্যামালও বলেন, হ্যাঁ আমরা ইসলামে ভাই ভাই।

Share





Related News

Comments are Closed