Main Menu

সুনামগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ২৫

আল-হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপির সাবেক দুই চেয়ারম্যানের মধ্যে মাছ কেনা নিয়ে কথা কাটাকাটির জেরে দু’দলের নেতাকর্মীদের ঘন্টাব্যপী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষনিক আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শামছুল হক নমু মিয়ার সাথে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হান্নান ভূইয়ার বালিউড়া বাজারে মাছ কেনা নিয়ে উভয় চেয়ারম্যানের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে উভয় পক্ষের আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মী সমর্থকরা রাত সাড়ে ৮টায় বালিউড়া বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও স্থানীয় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দোয়ারা বাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share





Related News

Comments are Closed