প্যারিসে কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাষ্টের মতবিনিময়
এনায়েত হোসেন হোসেন, প্যারিস, ফ্রান্স থেকে: কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে প্যারিসের গার দো নর্দের শুকরিয়া তান্দুরীতে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্যারিসে বসবাসরত কসবা-খাসার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজারের প্রবীণ মুরব্বি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মাসুদ আহমদের পরিচালনায় এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, প্রবাসীদের সামগ্রিক উন্নয়ন ও অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, জয়নুল ইসলাম, সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, সুকান্ত পাল, সোহেল আহমদ, জুয়েল আহমদ, সারওয়ার হোসেন, কয়েস আহমদ, শাহীন আহমদ, সোহাগ আহমদ, আমিনুর রাশিদ প্রমুখ।
এ সময় বক্তারা বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী জনপদ কসবা-খাসা এলাকার সার্বিক উন্নয়ন ও ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন কার্যক্রমের উপর সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই সাথে আগামী ৩রা ডিসেম্ভর সোমবার বিকেল ৬টায় গার্দ নর্দের ক্যাফে ডেউক্স গারে পরবর্তী সভা অনুষ্টিত হবার সিদ্ধান্ত হয়।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed