Main Menu

হবিগঞ্জে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

হগিঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বাস চাপায় সৌরভ আহমেদ (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। সে শহরের মোহনপুর এলাকার ফজলু মিয়ার পুত্র এবং স্থানীয় প্রাইমারী স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র।

এদিকে, এ ঘটনায় উত্তেজিত জনতা হবিগঞ্জ বাইপাস সড়কটি অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বিরতিহীন বাস বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে বাসটির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed