Main Menu

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চান মিয়া (১৪) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

রোববার (১৮ নভেম্বর) রাত ৮টায় দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত চান মিয়া কুলাউড়ার উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছাত্র চান মিয়া ওই দিন রাতে স্থানীয় খেলার মাঠে বিদ্যুতের লাইন সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়।

বিদ্যালয় সূত্র জানায়, নিহত চান মিয়া সদ্য সমাপ্ত জেএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিল। সে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ও মেধাবী ছাত্র ছিল। ক্লাসে তার ক্রমিক নাম্বার ছিল ২।

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, মেধাবী ছাত্র চান মিয়া খেলার মাঠে লাইন সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। কুলাউড়া থানার এসআই বাদল ঘটনাস্থল পরিদর্শন করেন। সোমবার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

Share





Related News

Comments are Closed