Main Menu

শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সোমবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. মুজিবুর রহমান।

তিনি বলেন চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এখানে এবারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে শীতের নগরী বলা হয়। হিম শীতল ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে চা বাগান এলাকায় নেমে আসে দুর্ভোগ। আর কনকনে ঠাণ্ডা বাতাসের কারণে জীবন কষ্টকর করে ওঠে এখানকার চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের।

Share





Related News

Comments are Closed