সাভারে ৩ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সাভারে এক নারী গার্মেন্ট শ্রমিকসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার আজেন্টসপাড়া, শাহীবাগ ও রাজফুলবাড়িয়ার কুটিবাড়ী থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভোররাতে হেমায়েতপুরের আজেন্টসপাড়া এলাকায় ভাড়া বাড়িতে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় সজীব মিয়া (২২) নামের এক গার্মেন্ট শ্রমিকের লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নিহত সজীব সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার হরিনাথপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে।
অন্যদিকে ভোররাতে শাহীবাগ এলাকায় ভাড়া বাড়ি থেকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক সাথী আক্তারের (১৯) লাশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইমন মিয়াকে আটক করেছে পুলিশ। সাথীর বাড়ি পাবনা জেলার সদর থানার সালেহপুর গ্রামে।
একই সময়ে রাজফুলবাড়িয়ার কুটিবাড়ী এলাকায় ভাড়া বাড়ি থেকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরো এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, তিনটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর জানা যাবে, এগুলো হত্যা নাকি আত্মহত্যা।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed