ফেসবুক মেসেঞ্জারে মেসেজ মুছে ফেলবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: আমরা ভুলবশত অপ্রত্যাশিত কিছু মেসেজ সেন্ড করে ফেলি। এমন কিছু মেসেজ থাকে যা প্রাপককে পড়তে দিতে চাই না এবং সেগুলো ডিলিট করে ফেলতে চাই। এ অবস্থায় মেসেজ ডিলিট করার জন্য আমরা বিভিন্ন উপায় খুঁজতে থাকি।
হোয়াটসঅ্যাপে ইতোমধ্যে পাঠানোর পরও মেসেজ ডিলিট করার ফিচার রয়েছে। অর্থাৎ এই প্লাটফর্মে মেসেজ পাঠানোর পরও ডিলিট করা যাবে যা কিছুদিন আগেও ছিল অবাস্তব ব্যাপার।
হোয়াটস অ্যাপের পর বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারের এসব অপ্রত্যাশিত মেসেজ ডিলিট করার জন্য একটি ফিচার নিয়ে এসেছে। এতে ব্যবহারকারীরা বিভিন্ন বিব্রতকর পরিস্থিতি এড়াতে সক্ষম হবেন।
মেসেঞ্জারের আনসেন্ড ফিচারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ধরনের অপারেটিং সিস্টেমের জন্যই প্রযোজ্য। বর্তমানে এই ফিচারটি পর্যায়ক্রমে আপডেট হচ্ছে এবং খুব দ্রুতই এটি সব গ্রাহকের কাছে পৌঁছে যাবে।
প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই ফিচারটি কয়েকটি দেশের ব্যবহারকারীদের মধ্যে দেওয়া হয়েছে। এসব দেশ হচ্ছে- কম্বোডিয়া, বলিভিয়া, পোল্যান্ড এবং লিথুনিয়া। তবে এই পদ্ধতি অনুসরণ করে ফেসবুকের মেসেজ ডিলিট করতে পারবেন বাকি দেশগুলোর নাগরিকরাও।
মেসেঞ্জারে আনসেন্ড ফিচার ব্যবহার করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন-
স্মার্টফোনে ম্যাসেঞ্জার অ্যাপ চালু করতে হবে
যে মেসেজটি ডিলিট করতে হবে তা ওপেন করুন
মেসেজটি কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে
মেসেজটি সিলেক্টেড হয়ে গেলে ‘রিমুভ’ অপশনে ক্লিক করতে হবে
এরপর দুটি অপশন দেখাবে– ‘ডিলিট ফর এভরিওয়ান’ এবং ‘ডিলিট ফর ইউ’
এবার নিজের পছন্দমত যেকোনও একটি অপশন ক্লিক করলেই মেসেজ ডিলিট হয়ে যাবে
সূত্র: গ্যাজেটস নাউ
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed