ইতালিতে পার্কে বাংলাদেশির ঝুলন্ত লাশ
প্রবাস ডেস্ক: ইতালির রোমে নিখোঁজের তিনদিন পর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর লাশ ঝুলন্ত অবস্থায় পার্ক থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম আনোয়ার খান। গত শনিবার রোমের কাসেলিনা পার্কের গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, প্রবাসী আনোয়ার খান ইতালির রোমে বসবাস করে ব্যবসা করে আসছিলেন। গত ১৪ নভেম্বর থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়দের দেয়া খবরে ইতালি পুলিশ লাশ উদ্ধার করে। তবে তারা মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানায়নি।
এটি স্বাভাবিক মৃত্যু নাকি কোনো দুর্ঘটনা অথবা কোনো দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আনোয়ার খানের বাড়ি বাংলাদেশের বিক্রমপুর-মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়ায়। ইতালির বাংলাদেশ দূতাবাসের কাছে তার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে প্রবাসী কোনো বাংলাদেশীর এমন মৃত্যুর ঘটনা রোম শহরে ঘটেনি। বর্তমানে দেশটির সরকারের ইমিগ্রেশন সংক্রান্ত নতুন আইন নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন প্রবাসীরা। তার মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশীদের মধ্যে।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed