Main Menu

ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলী গুমের ৭৯ মাস অতিবাহিত হওয়ায় তাঁর সন্ধান কামনায় শনিবার (১৭ নভেম্বর) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ মাহফিল শেষে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মজলুম জননেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা ও জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের আহŸায়ক শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আহমদ, বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মধ্যে উপস্থিত ছিলেন কবির উদ্দিন, আখলাকুল আম্বিয়া, নিজাম উদ্দিন, হেলালজ্জামান, আলতাফ হোসেন, নাজির উদ্দিন, জুয়েল আহমদ, রুহেল আহমদ, এনামূল হক, আবুল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed