ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রেজা কিবরিয়া
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন, গণফোরাম থেকে মনোনয়ন সংগ্রহ করলে ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে ড. রেজাকে।
ড. রেজা কিবরিয়া ঐক্যফ্রন্টের মনোনয়ন সংগ্রহ করে নতুন চমক সৃষ্টি করেছেন। এর আগে হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনে চমক সৃষ্টি করেছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। ড. রেজা মনোনয়ন ফরম সংগ্রহ করার পর থেকেই হবিগঞ্জের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। সর্বত্র এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
ড. রেজা কিবরিয়ার ব্যক্তিগত সহকারী শাহাব উদ্দিন শুভ জানান, ড. রেজা কিবরিয়া গণফোরামের পক্ষ থেকে হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন ড. রেজা কিবরিয়ার বাবা শাহ এএমএস কিবরিয়া। এরপর ২০০১ সালের নির্বাচনে হবিগঞ্জ-৩ থেকে তিনি প্রথমবার নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ ৫ নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় থাকা দু’টি মামলার বিচার কাজ এখনো শেষ হয়নি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed