ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে কাটা পড়ে আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ মারা যান।
মাইজগাঁও রেলওয়ে স্টেশনের সহকারি মাস্টার ইমাম হোসেন ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিআরপি থানাকে অবগত করা হলে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। তবে বৃদ্ধের পরিচয় জানাতে পারেননি তিনি।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed