কুলাউড়ায় যুবককে কুপিয়ে হত্যা
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে ব্যাক্তিগত বিরোধের জেরে বাড়িতে গিয়ে ঘর থেকে বের করে ইমন মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত ও আহত ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত ইমন মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় ডাকাতি মামলা রয়েছে বলে জানা গেছে।
১৬ নভেম্বর শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া গ্রামে নিহত ইমন মিয়ার বাড়িতে এঘটনাটি ঘটে। নিহত ইমন একই গ্রামের বাছিত মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, ইউনিয়নের সিংগুর গামের বাতির মিয়ার ছেলে ইমন মিয়া শুক্রবার বাদ জুম্মা খাদিমপাড়া মসজিদের মোতায়াল্লি লুৎফুর রহমান অরুনকে দা দিয়ে কোপ দেন। এতে তিনি আহত হন। খবর পেয়ে উত্তেজিত হয়ে গ্রামবাসী ও মোতাওয়াল্লির পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমন মিয়ার বাড়ি ঘেরাও করেন। তারা ইমন মিয়াকে ঘর থেকে বের করে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় মোতাওয়াল্লি অরুন, টিপু ও নোমান নামক ৩ জন আহত হন। আহতদের কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা জানান, ইমন মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। আহত ৩ জনকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed