ইবি’র ‘বি’ ইউনিটের ফল প্রকাশ
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় ‘বি’ ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. মোহা: সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র মতে, ৪ নভেম্বর ৩ টি শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১০৩৫ টি আসনের বিপরীতে ২১ হাজার ২০৮ জনের মধ্যে ভর্তিচ্ছু আবেদন করে এবং ১৮,৮১১জন শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারী অধিকাংশ শিক্ষার্থী লিখিত পরীক্ষায় পাশ নম্বর তুলতে ব্যর্থ হয়েছে বলেও জানা গেছে। এদিকে বুধবার কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় পাশ নম্বর ৭ থেকে ৩ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিন্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ। এর আগে লিখিত পরীক্ষায় ২০ নম্বরের মধ্যে ৭ নম্বর পাওয়ার শর্ত ছিল। শর্ত শিথিল করে লিখিত পরীক্ষায় ৩ নম্বর করা হলে পাশের হার ২০.২৫ শতাংশ হয়।
উল্লেখ্য, ভর্তি ও ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) তে পাওয়া যাবে।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed